বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতে একদিনে ৪ লাখ ১৪ হাজার শনাক্ত, মৃত্যু ৩৯১৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে রেকর্ড দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুও চার হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন যা একদিনে আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখের গণ্ডি পার করেছে। আর ৪ লাখ সংক্রমণের নজির বিশ্বে কেবল ভারতেরই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে।

করোনার লাগাম টানতে টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে। গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৫৯ হাজার ৭১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে ১৬ কোটি ৪৯ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে টিকাদানের গতি যে যথেষ্টই কম তা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION