মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোনালদো-দিবালারাদের আশা, মে মাসে ফিরতে পারবেন মাঠে

ভয়েস ক্রীড়া ডেস্ক :

মহামারি করোনাভাইরাসে লণ্ডভণ্ড ইতালি। শান্তির দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে করোনা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে সেখানে। রোববার ৪৩ দিনের মধ্যে সর্বনিম্ন ২৬০ জনের মৃত্যু হয়েছে। আস্তে আস্তে লকডাউন তুলে নিচ্ছে ইতালির সরকার।

সোমবার প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ঘোষণা দিয়েছেন ১৮ মে থেকে ইতালির ফুটবল ক্লাব থেকে শুরু করে অন্যান্য ক্রীড়া দল অনুশীলনে ফিরতে পারবে। আর ব্যক্তিগতভাবে ৪ মে থেকে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে।

অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো- পাওলো দিবালারা ৪ মে থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন। আর ১৮ মে থেকে একসঙ্গে অনুশীলন করতে পারবেন।

ইতালির পরিস্থিতি এভাবে উন্নতি হতে থাকলে জুন মাসে সিরি’আ লিগ মাঠে গড়াবে। তবে সেটা দর্শকবিহীন মাঠে।

প্রধানমন্ত্রী কন্তে বলেছেন, ‘ক্রীড়া মন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা ফুটবল, পেশাদার ফুটবলসহ অন্যান্য পেশাদার খেলাধুলা নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। নির্ধারিত রোড ম্যাপ অনুযায়ী আগাবেন। যেটা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হল ৪ মে থেকে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবে। আর ১৮ মে থেকে দলগত অনুশীলন করতে পারবে। এরপর আমরা মূল্যায়ন করবো। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে স্থগিত হওয়া লিগগুলো শেষ করবো।’

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ৯ মার্চ ইতালির সরকার লকডাউন ঘোষণা করে। তাতে ইতালিয়ান সিরি’আ লিগও স্থগিত হয়ে যায়। লিগের এখনো ১২ রাউন্ড বাকি রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোনালদো-দিবালাদের জুভেন্টাস।

উল্লেখ্য, করোনাভাইরাসে ইতালিয়ান সিরি’আ লিগের ১৫ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন। অবশ্য সবাই সুস্থ হয়েছেন। সবশেষ গেল বুধবার আটলান্টার গোলরক্ষক মার্কো স্পোর্তেইলো আক্রান্ত হন। সূত্র: রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION