বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতে ২৪ঘন্টায় ৩৭৪১জনের মৃত্যু

করোনা, ভারত। ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় দুই লাখ ৪০ হাজার ৮৪২ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের। রোববার (২৩ মে) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ভারতে সরকারি হিসাবেই মোট করোনায় আক্রান্ত হলেন দুই কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন। দেশটিতে মৃত্যু সংখ্যা দুই লাখ ৯৯ হাজার। আর একদিনের মধ্যেই ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে, এমন ধারণা পাওয়া যাচ্ছে।

চলতি বছরের মার্চে ভারতে ১০ লাখ ২৫ হাজার করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়, ওই মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৬ লাখ ১৩ হাজারে দাঁড়ায় আর চলতি মাসে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়ে গেছে।

মার্চে মৃত্যু হয়েছিল পাঁচ হাজার ৪১৭ জন রোগীর, এপ্রিলে তা ৪৫ হাজার ছাড়িয়ে যায় আর চলতি মাসে এ পর্যন্ত ৯০ হাজারেরও বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION