বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এক দিনে সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ লোকের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৩০ মে) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৮৩০ জন। এর আগের দিন মারা যান ১২ হাজার ৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ১৫৫ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৮ হাজার ৯৯৮ জন।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৪৫৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯৬১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সুত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION