মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জিদানের স্থলাভিষিক্ত হয়ে রিয়ালে ফিরলেন আনচেলত্তি

খেলাধুলা ডেস্ক:

১১ বছরে প্রথমবার ট্রফি ছাড়া মৌসুম কাটালো রিয়াল মাদ্রিদ। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে কোচের চাকরি ছেড়ে দেন জিনেদিন জিদান। তার উত্তরসূরি বাছাইয়ে বেশি দেরি করেনি মাদ্রিদ ক্লাব। সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে ফেরালো তারা।

রিয়ালের পছন্দের তালিকায় প্রথম দিকে ছিলেন না আনচেলত্তি। ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে চেয়েছিল তারা, কিন্তু তাকে নিয়েছে জুভেন্টাস। বর্তমানে রিয়ালের কাস্তিয়া দলের কোচ রাউলকেও ভাবছিল তারা। এছাড়া প্রার্থিতায় ছিলেন ইন্টার মিলানকে শিরোপা জেতানো আন্তোনিও কন্তে। শেষ পর্যন্ত আনচেলত্তিকে এভারটনের কাছ থেকে ছিনিয়ে নিলো তারা।

২০১৯ সালের ডিসেম্বরে প্রিমিয়ার লিগ ক্লাবে যান আনচেলত্তি। আরও তিন বছরের চুক্তি ছিল। কিন্তু রিয়ালের আগ্রহে আর পিছুটান রাখেননি। এভারটনকে ক্ষতিপূরণ দিতে হবে জেনেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন আনচেলত্তি। ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন, একই বছর কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION