বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন।

সোমবার (৭ জুন) সকালে ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘোটকি জেলার ডেপুটি কমিশনার ওসমান আবদুল্লাহ বলেছেন, ‘ট্রেন দুর্ঘটনায় অনন্ত ৩০ জন নিহত হয়েছেন। ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ‌্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ‌্যা বাড়তে পারে।’

তিনি আরও জানান, ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ‌্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION