সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাফ নদী থেকে ৩ রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

টেকনাফের নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২জুন) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ গুলো উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মৃতদেহ গুলো রোহিঙ্গার বলে ধারণা করছেন। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফনদীতে এক নারী ও দুই শিশুর মৃতদেহ পানিতে ভাসছে। এখবরের সাথে সাথে টেকনাফ থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে।

ওসি জানান, মৃতদেহ গুলো থানায় এনে প্রাথমিকভাবে রোহিঙ্গাদের মৃতদেহ বলে শনাক্ত করা হয়েছে। পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে নাফ নদীতে নৌকা ডুবে বা অন্যকোন কারণ মারা যেতে পারে। উদ্ধারকৃত নারী মৃতদেহের বয়স আনুমানিক ৩০ এবং শিশু দুটির বয়স ৫ থেকে ৭বছর হতে পারে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, ওই সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা সহ চোরাচালান ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। হয়তো ইয়াবার চালান আনার সময় অথবা অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নারী ও শিশুর মৃত্যু হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION