মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফুরফুরে আর্জেন্টিনার সামনে দুর্দান্ত প্যারাগুয়ে

খেলাধুলা ডেস্ক:
কোপা আমেরিকায় শুরুটা ভালো ছিল না আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আগে গোল দিয়েও চিলির সঙ্গে ড্রতে পয়েন্ট খোয়ায় লিওনেল মেসি বাহিনী। আসরের অন্যতম ফেভারিট উরুগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় অবশ্য উতরে গেছে আলবিসেলেস্তেরা। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের মতো তারকাদের আটকে দিয়ে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চিলির সঙ্গে যৌথভাবে ‘এ’ গ্রুপের শীর্ষে কোচ লিওনেল স্কালোনির দল। সব আসর মিলিয়ে টানা চার ম্যাচ ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। এতে অনেকটাই নির্ভার মেসি বাহিনী। তবে এবার ধারাবাহিকতা ধরে রাখার লড়াই ১৪বারের চ্যাম্পিয়নদের।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। যারা বলিভিয়াকে হারিয়ে শুরু করেছে কোপা মিশন।

গ্রুপের পাঁচ দলের চারটি যাবে কোয়ার্টার ফাইনালে। শিরোপার জন্য মরিয়া আর্জেন্টাইনদের চোখ গ্রুপের শীর্ষস্থান। সেজন্য শেষ দুই ম্যাচে প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। টানা জয় পেলে বাড়বে আত্মবিশ্বাসও। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণভাগ পাসমার্ক পেয়ে উতরে গেছে। প্যারাগুয়ের বিপক্ষেও ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের দিতে হবে পরীক্ষা। আগের ম্যাচে বলিভিয়ার জালে প্যারাগুয়ে দিয়েছে তিন গোল। পিছিয়ে পড়েও ম্যাচের শেষ দিকে টানা তিন গোল করে প্যারাগুয়ে। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্টিনার। সঙ্গে যুক্ত হয়েছে ফরোয়ার্ডদের গোল না পাওয়ার হতাশা। গোলের খোঁজে সার্জিও আগুয়েরোর কাছে ফিরছে তারা। চিলির বিপক্ষে বদলি হিসেবে খেলতে নেমে ম্যাচের শেষ ১০ মিনিট মাঠে ছিলেন বার্সেলোনার নতুন স্ট্রাইকার। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি তার। আগুয়েরোকে জায়গা দিতে বেঞ্চে বসতে হবে নিকোলাস গঞ্জালেসকে। এক বছর সাত মাস পর আগুয়েরো ফিরবেন জাতীয় দলের প্রথম একাদশে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম ‘ক্লিনশিট’ পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেটার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তার সামনে। লেয়ান্দ্রো পারেদেস ইনজুরি কাটিয়ে ফিরলেও একাদশে জায়গা পাবেন না। তার জায়গায় সুযোগ পেয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন গুইদো রদ্রিগেজ। ডিফেন্স ও মিডফিল্ডে দারুণ কার্যকর ছিলেন রিয়াল বেতিসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার । মাঝমাঠে জিওভান্নি লো সেলসো উরুগুয়ে ম্যাচে খেলেছেন নিখুঁত ফুটবল। অন্যদিকে প্যারাগুয়ের প্রথম চ্যালেঞ্জ লিওনেল মেসিকে আটকানো। আর্জেন্টিনা অধিনায়ক প্রতি ম্যাচেই খেলছেন ব্যবধান গড়ে দেয়া ফুটবল। আক্রমণভাগে লাওতারো মার্তিনেজের সঙ্গে অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। প্যারাগুয়ে রক্ষণের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

তবে আর্জেন্টাইনদের ভাবাচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। শেষ পাঁচ ম্যাচে প্যারাগুয়েকে আর্জেন্টিনা হারিয়েছে দুইবার। এর মধ্যে হেরেছেও এক ম্যাচে। তবে শেষ দুই ম্যাচ ড্র। মুখোমুখি পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। ১০৮ দেখায় আর্জেন্টিনার জয় ৫৮ ম্যাচে। বিপরীতে প্যারাগুয়ে জিতেছে ১৬ ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষবার মেসিরা হারের স্বাদ পেয়েছিল কোপা আমেরিকাতেই। ২০১৯ সালের আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলের উড়ন্ত জয়ে আসর শুরু করলেও কোপা আমেরিকায় প্যারাগুয়ের সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়। বলিভিয়া ম্যাচের আগে ১১ ম্যাচ জয়হীন ছিল দুইবারের চ্যাম্পিয়নরা। সেদিন ফরোয়ার্ড আনহেল রোমোরোর জোড়া গোলে জয়খরা কাটায় প্যারাগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের আক্রমণভাগে ভরসা জোগাবেন আনহেল রোমেরো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION