মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইতালি রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে

ভয়েস নিউজ ডেস্ক:

উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। শনিবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

অবশ্য অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পায়নি দ্বিতীয়ার্ধেও। কিন্তু যোগ করা সময়ে দুটি গোল করে তারা। আর হজম করে একটি। তাতে ২-১ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে যায় রবার্তো মানচিনির শিষ্যরা।

পাশাপাশি রেকর্ডও গড়েছে তারা। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। সবশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা ন্যাশন্স লিগে পর্তুগালের কাছে হেরেছিল। এরপর থেকে তাদের জয়রথ ছুটছেই। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ইতালি টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল। এবার সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোর শেষ আট নিশ্চিত করেছে।

ওয়েম্বলিতে অবশ্য প্রথমার্ধে ইতালির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে জালের নাগালও পেয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় ইতালি। এ সময় বক্সের মধ্যে সতীর্থের ক্রসে বল পেয়ে যান ফেদেরিকো কিয়েজা। এরপর ভলিতে গোল করেন। ১০৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। কিন্তু ১১৪ মিনিটের মাথায় অস্ট্রিয়ার সাসা কালাজদিক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। এর মধ্য দেয় ইতালির টানা ১১ ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড ভেঙে যায়। দ্বাদশ ম্যাচে এসে তারা গোল হজম করে।

কিন্তু এরপর আর জালের নাগায় পায়নি অস্ট্রিয়া। তাতে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে মিউনিখে আগামী শুক্রবার খেলবে ইতালি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION