মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাইফুদ্দিনের ব্যাট ভেঙে এস এ পরিবহন বলছে, এটা দুর্ঘটনা!

খেলাধুলা ডেস্ক:

শখের জিনিষ যার নষ্ট হয় সেই বোঝে ব্যথা। তেমনই কষ্টে পুড়ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে ব্যাট নিয়ে পড়েছেন ভোগান্তিতে। ব্যাটটা একটু ঠিকঠাক এবং টিউনিং করার জন্য পাঠিয়েছিলেন রাজশাহীতে। কিন্তু ঠিক তো হলোই না, উল্টো ভেঙ্গে টুকরা ব্যাট!

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের মাধ্যমে সামান্য মেরামতের জন্য সাইফউদ্দিন দুটো ক্রিকেট ব্যাট পাঠিয়েছিলেন রাজশাহীতে। ফিরে পেলেন ভাঙ্গা ব্যাট।

এই প্রসঙ্গে সাইফউদ্দিন জানান, ‘ভাই কী বলবো, আমি দুটো ব্যাট রাজশাহীতে পাঠিয়েছিলাম এস এ পরিবহনের মাধ্যমে। সাকিব ভাইয়ের কাছ নেওয়া একটা ব্যাটের দাম ৪০ হাজার টাকা আরেকটার মূল্য ৩৫ হাজার টাকা। কিন্তু এই পরিবহনের সময় আমার ব্যাট ভেঙে ফেলে এস এ পরিবহন। এখন তারা বলছে এটা দুর্ঘটনা।

এখন আমার ব্যাট তারা ঠিক করে দিচ্ছে না। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। বলছে দরখাস্ত দেন। এখন লক-ডাউন চলছে, কদিন পর জিম্বাবুয়ে সফরে যাবো। এখন কী করব বুঝতেছি না। তাদের মাধ্যমে যেহেতু ব্যাটটা নষ্ট হয়েছে তাই দায় তো তাদেরই নেওয়া উচিৎ। কিন্তু এস এ পরিবহন এর দায় নিতে চাচ্ছে না। বিভিন্ন অজুহাত দিচ্ছে।’

এদিকে ফেনী এস এ পরিবহনের ম্যানেজার আতিকুর রহমান  জানিয়েছেন সাইফউদ্দিন লিখিত আকারে অভিযোগটা জানালে তারা ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, ‘আমরা সাইফউদ্দিন সাহেবকে বলেছি লিখিত আকারে বিষয়টি জানাতে। উনি জানালে প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। কারণ দুর্ঘটনার মধ্যে জিনিষটা নষ্ট হয়েছে, আমাদের কোনো হাত ছিল না।’ এই ব্যাট ভাঙ্গার ক্ষতিপূরণ প্রসঙ্গে কোন সদত্তর দিতে পারেননি এস এ পরিবহনের এই কর্তা। তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আমার নেই। লিখিত আকারে দিলে প্রতিষ্ঠান ভেবে দেখতে পারে কী করবে।’ রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION