মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ঘরের মাঠে সেমিফাইনালে যাওয়ার লড়াই নামবে ব্রাজিল

খেলাধুলা  ডেস্ক:

কোপা আমেরিকায় ঘরের মাঠে সেমিফাইনালে যাওয়ার লড়াই নামবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে নেইমার-ফিরিমিনোরা পরীক্ষা নেবেন চিলির।

শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেরিওতে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। এর আগের ম্যাচে রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। বাংলাদেশে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।

নিজেদের মাঠে চিলি তুলনামূলকভাবে বেশ সহজ প্রতিপক্ষ নেইমারদের জন্য। গ্রুপ এ থেকে শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ৪ ম্যাচের মধ্যে জয় ৩টিতে; কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সেরা একাদশ নামাননি কোচ; তাই মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। এবার ফিরছেন নেইমার জুনিয়র।

অন্যদিকে চিলির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। চার ম্যাচের মধ্যে জয়-পরাজয় ১টি করে। বাকি ২টিতে ড্র। সাম্প্রতিক পারফরম্যান্স থেকে বলা যায় নেইমার-ফিরিমিনোদের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ভিদালদের। ইনজুরির কারণে গ্রুপপর্বে সেরা তারকা অ্যালক্সিস সানচেজকে পায়নি চিলি; ব্রাজিলের বিপক্ষে তাকেও দেখা যাবে মাঠে।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। ৭২ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৫১ টি ম্যাচে, হেরেছে মাত্র ১৩টি ম্যাচে। বাকি ৮ ম্যাচে ড্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার তিতে মাঠে নামাননি সেরা তারকাদের। কোয়ার্টার ফাইনালে নিশ্চয় এই ঝুঁকি নেবেন না কোচ তিতে। চিলির বিপক্ষে জেসুস-ফিরিমিনো-নেইমার ত্রয়ীকে আক্রমণে রেখেই সাজাতে পারেন একাদশ।

সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য চিলি একাদশ: ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।

ভয়েস? জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION