বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের ওপর আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন ফিলিস্তিনি।
শুক্রবার (২ জুলাই) এ হামলা চালানো হয়। এ খবর দিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
জানা যায়, দখলকৃত পশ্চিম তীর, নাবুলস, বেইতাসহ একাধিক জায়গায় ইহুদি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং তাঁজা গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনী। জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা।
আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে পর্যন্ত টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া টিয়ারগ্যাসে ৭৯ জন অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, গত মাসে (জুন) গাজা উপত্যায় ১১ দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি। সুত্র: বার্তা২৪।
ভয়েস/ জেইউ।