মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দিন শেষে পুরনো বন্ধু রূপে মেসি-নেইমার

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব বেশ পুরনো। একসময় বার্সেলোনায় একে অন্যের সতীর্থ ছিলেন।

একসঙ্গে জিতেছেন বেশকিছু শিরোপা। পরে দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্বে এতটুকু মরচে ধরেনি।

কিন্তু মাঠের লড়াইয়ের সময় সেই বন্ধুত্ব এক পাশে সরিয়ে রেখে শিরোপা জেতার দিকে সব নজর দেন নেইমার জুনিয়র। এক্ষেত্রে কোনো ছাড় দেননি কেউ কাউকে।
এমনকি তাতে যদি বন্ধুত্ব ভেঙেও যায় তাহলেও একচুলও ছাড় দেবেন না বলে জানিয়েছিলেন ব্রাজিল তারকা।

শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ট্রফি জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

রোববার ঐতিহাসিক মারাকানায় আনহেল দি মারিয়ার একমাত্র গোলে উদযাপনে মাতে আলবিসেলেস্তারা।
একইসঙ্গে নিজের ক্যারিয়ারে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিতলেন অধিনায়ক লিওনেল মেসি।

এই শিরোপা জয়ে কোপা আমিরেকার সর্বোচ্চ ট্রফি ঘরে তোলার রেকর্ডে উরুগুয়ের পাসে বসলো আর্জেন্টিনা। এবার ১৫তম শিরোপা জিতল ম্যারাডোনার দেশ।

ম্যাচ শেষে অবশ্য পুরনো সেই বন্ধু রূপে দেখা যায় মেসি-নেইমারকে। একজন আরেকজনকে আলিঙ্গন করেন। পরে দুজনকে বলে হাসিমুখে গল্পও করতে দেখা যায়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION