সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

১৮ রোহিঙ্গা আটক ভাসানচর থেকে পালানোর সময়

ভয়েস নিউজ ডেস্ক:

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়েছে। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ১৮ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৭ জন শিশু।

তিনি বলেন, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে। তারা কার সহযোগিতায় ভাসানচর থেকে পালিয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন ফারুকী।

এর আগে ২২ জুন ভাসানচর থেকে পালানোর সময় জোরারগঞ্জের অর্থনৈতিক জোন থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। এছাড়া ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় জোরারগঞ্জের অর্থনৈতিক জোন থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা ও ৩ দালালকে আটক করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।  সুত্র: ঢাকা পোস্ট।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION