বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

লিবিয়া থেকে ইতালি: ভূমধ্যসাগরে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

অভিবাসনের টার্গেট নিয়ে ইউরোপের উদ্দেশে জীবন ঝুঁকি নিয়ে যাওয়া মানুষের মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও ১৭ বাংলাদেশি। বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। সেদেশের কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে।

লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম বলেন, “১৭ জন বাঙালি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল।”

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION