মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আজ বিকেলে টি-টোয়েন্টি ‘ফাইনাল’

খেলাধুলা ডেস্ক:

হারারেতে আজ বিকেলে টি-টোয়েন্টি ‘ফাইনাল’
টেস্ট ও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে একচেটিয়াভাবে সিরিজে জিতে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে পরীক্ষার মুখে পড়েছে লাল সবুজের দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে হেরে যাওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

হারারে স্পোর্টস ক্লাবে রোববার (২৫ জুলাই) মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।

প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিব্রতকর ব্যাটিংয়ে ২৩ রানে হার। ২৪ ঘণ্টা না পেরোতেই হারারেতে যেনো মুদ্রার উলটো পিঠ দেখেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই ম্যাচ শেষে অধিনায়ক নিজে জানিয়েছিলেন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ভুল শুধরে লড়তে চান। ফাইনালের লড়াই মনে করে সফরকারীরা নামবেন বলে জানিয়ে দিয়েছেন কাপ্তান।

‘টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। পরের ম্যাচে এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যই থাকবে। যেহেতু একটা ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টা করব’-ঠিক এভাবেই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুধু অধিনায়ক নন দলের পেসার শরিফুল ইসলামের কণ্ঠেও বেজেছে একই সুর। বাংলাদেশ ফাইনালের লড়াইয়ে নামবে জয়ের জন্যই।

শরিফুল বলেন, ‘আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সহজেই জিততে পারবো বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতবো। জেতার মনোভাব নিয়েই নামবো।’

ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস। একই কারণে ছিলেন না মোস্তাফিজুর রহমান। দুজনের অনুপস্থিতিই টের পেয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ না থাকাতে শরিফুলের কাঁধে পড়ে বাড়তি দায়িত্বও। সেই চাপ ফাইনালের ম্যাচে নিতে চান যুবা বিশ্বকাপজয়ী এই পেসারও।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION