সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নতুন নাম্বারে নতুন পরিচয়ে মেসি প্যারিসে

খেলাধুলা ডেস্ক:

এল এম টেন নামেই যার খ্যাতি জগতজুড়ে। কিন্তু কখনো কখনো নিজের ছায়াও প্রতারণা করে। লিওনেল মেসিরও হয়তো তাই চলছে। যে কোন উপায়েও বার্সেলোনায় থাকতে চেয়ে পারেননি। সেই মেসি এখন খেলবেন পিএসজির হয়, পায়ের ছন্দে মাতিয়ে রাখবেন আলোর শহর প্যারিস।

কিন্তু এলএমটেন এখন খেলবেন নতুন পরিচয়ে। ৩০ নাম্বার জার্সি পরে। স্থানীয় সময় বিকেলে প্যারিসে পা রাখেন মেসি। অগণিত ভক্ত তাকে অভিনন্দন জানান বিমানবন্দরে। মেসিও হাত নেড়ে নিরাশ করেননি। এরপর আসেন পিএসজির স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেসে। বল নিয়ে নিজের কারিকুরি দেখান। সেখানেই তাকে ৩০ নাম্বার জার্সি হাতে পোজ দিতে দেখা যায়।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ১০ সেকেন্ডের এক ভিডিও ক্লিপ প্রকাশ করে পিএসজি। সেখানে মেসিকে নিয়ে দেওয়া হয় আভাস। জার্সি নাম্বার নিয়ে রাখা হয় ধাঁধাঁ। অবশেষে সেই ধাঁধাঁর জটিলতা ভাঙলো।

ভিডিওতে দেখা যায়, ড্রেসিং রুমের হ্যাঙ্গারে ঝুলছে নেইমার-এমবাপ্পের জার্সি। মাঝের জায়গাটা ফাঁকা। কারোর বোঝার বাকি নেই এখানে বসবে নিমারের জার্সি। কিন্তু তিনি কত নাম্বার জার্সি পেতে যাচ্ছেন? উল্লেখ্য পিএসজিতে নেইমার পরেন ১০ নাম্বার জার্সি আর এম্বাপ্পে পরেন ৭ নাম্বার। মেসি পরবেন ৩০ নাম্বার।

পিএসজির দুই বছরের চুক্তির প্রস্তাবে সাড়া দিয়েছেন মেসি। এ সময় মৌসুম প্রতি আর্জেন্টাইন সুপারস্টার পাবেন সাড়ে ৩শ কোটি টাকা করে। আরও এক বছর চুক্তি বাড়ানোরও সুযোগ থাকছে। কাল স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেলে ৩টায়) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION