সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসজিতেও নিজেকে রাঙাতে চান মেসি

খেলাধুলা ডেস্ক:

গুঞ্জন আর সম্ভাবনাই সত্যি হলো। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করলেন ফ্রি এজেন্ট লিওনেল মেসি। গত ৩০ জুন বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার রাতে কাতালান ক্লাব ঘোষণা দেয়, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাখতে পারছেন না তারা।

এর পাঁচ দিন পরই মেসির নতুন ঠিকানা হলো পিএসজি, যেখানে আছেন তার বন্ধু নেইমার। আপাতত দুই বছরের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। তার বার্ষিক বেতন ধরা হয়েছে কর বাদে আড়াই কোটি ইউরো।

সকল আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসি নিজের অনুভূতি জানান, পিএসজিতে নতুন ক্যারিয়ার শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। পিএসজির সবকিছু আমার ফুটবল প্রত্যাশার সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড, কোচিং স্টাফ কতটা শক্তিশালী ও অভিজ্ঞ জানা আছে। পিএসজির হয়ে বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিপক্ষ। পিএসজির মাঠ পাক দি ফ্রাঁসে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’

মেসিকে পিএসজিতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির চেয়ারম্যান আল খেলাইফি নাসের। চুক্তি সই করার পর তিনি বলেন,‘মেসি ও তার পরিবারকে ফ্রান্সে স্বাগতম। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের এখানে খেলা শুরু করেছেন। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’

২০০০ সালে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলছেন তিনি। ১৭ বছরের বার্সেলোনা ক্যারিয়ার ও ২১ বছরের সম্পর্ক শেষ হয় বৃহস্পতিবার।

৭৭৮ ম্যাচ খেলেছেন কাতালানদের হয়ে। গোল করেছেন ৬৭২টি। অ্যাসিস্ট আছে ৩০৫টি। ১৭ মৌসুমে মেসি ১০টি লা লিগা জিতেছেন। কোপা দেল রে জিতেছেন ৭টি। সুপারকোপা ৮টি। সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৪টি। ইউয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩টি করে।

ক্লাবের অর্জনে ভারী হয়েছে ব্যক্তিগত পুরস্কারও। বার্সেলোনার জার্সিতেই মেসি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি`অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। পিএসজিতেও নিশ্চিতভাবে এভাবেই ক্যারিয়ার রাঙাতে চাইবেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION