সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদক মামলায় আবারো কারাগারে পরীমণি

বিনোদন ডেস্ক:

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার সকালে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরীমনিকে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বেলা আড়াইটার পর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেননি। তারা পরীমনিকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে যাতে শুনানি করা হয়, সেই আবেদন করবেন বলে জানিয়েছেন।

এর আগে ৫ আগস্ট পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION