সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পয়েন্ট হারালো জুভেন্টাস

খেলাধুলা ডেস্ক:

ইতালিয়ান সিরি’আ লিগে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে মাঠে নামে জুভেন্টাস। অবশ্য এই ম্যাচের শুরুর একাদশে নামানো হয়নি রোনালদোকে। বিরতির পর তাকে মাঠে নামানো হয়। শেষ মুহূর্তে একটি গোলও করেন। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর এ বাতিল হয়। আর এই গোল বাতিল হওয়ায় ২-২ গোলে উদিনিসের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাদা-কালো শিবির।

অবশ্য উদিনিসের মাঠে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। ৩ মিনিটের মাথায়ই পাওলো দিবালা গোল করে এগিয়ে নেন মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে। ২৩ মিনিটের মাথায় কুয়াদ্রাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

কিন্তু বিরতির পর ম্যাচের ভাগ্য বদলে দেয় উদিনিস। ৫১ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রবর্তো পেরেইরা গোল করে ব্যবধান কমান। আর ৮৩ মিনিটে জেরার্ড দেউলোফিউ গোল করে সমতা ফেরান।

ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে দারুণ এক গোল করেন রোনালদো। শুরু হয় উদযাপন। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লম্বা সময় ভিএআর চেক করে শেষ পর্যন্ত বাতিল করা হয় রোনালদোর গোলটি। তাতে মৌসুমের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত হয় জুভেন্টাস।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION