বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬৪৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৬৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৫১০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৯৬৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION