সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক:

বিসিবির আয়োজনে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জাতীয় দল থেকে ছিটকে পড়া কিংবা জাতীয় দলের আশেপাশে থাকা এবং টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুন। যদিও ইমরুল শুধুমাত্র ওয়ানডে সিরিজটি খেলবেন। দলে আরও আছেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় স্কোয়াডে রয়েছেন শহিদুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।

টেস্ট দলের ক্রিকেটারদের খেলার মাঝে রাখতেই সিরিজটি আয়োজন করছে বিসিবি। কারণ আগামী নভেম্বর-ডিসেম্বরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। এদিকে এইচপি দলের রাখা হয়েছে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। তারা ছাড়াও সুযোগ পেয়েছেন এবারের ডিপিএলে ভালো করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে এই দুই দলের প্রথম চারদিনের ম্যাচ। লাল বলের শেষ ম্যাচ হবে ২৩ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৩০ সেপ্টেম্বর। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, ইমরুল কায়েস (ওয়ানডে), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION