রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হলুদ ব্যবহারে যত ভূল

লাইফষ্টাইল ডেস্ক:

ত্বকের যত্নে হলুদ আর চন্দনের ব্যবহার বহু যুগ ধরে চলে এসেছে। লাগানোর সময়ে কিছু ভুলের কারণে উপকারের পরিবর্তে হতে পারে বিপদ। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। ভুলগুলো জেনে নিন।

১. হলুদ আর দই বা চন্দন মিশিয়ে ফেসপ্যাক বানানোর চল সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারী। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না।

২. হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে কোনও ফেসপ্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।

৩. মুখে ফেসপ্যাক লাগানোর পর অনেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‌্যাশ বেরোতে পারে।

৪. মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেসপ্যাক সমানভাবে না লাগানো হয়। সমানভাবে না লাগালে ফেসপ্যাক ঠিকমতো কাজ না-ও করতে পারে।

৫. মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। অনেকেই এই ভুলটি করে থাকেন। শুধু পানি দিয়ে ভালো করে প্যাক পরিষ্কার করে নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION