সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কৃষ্ণাঙ্গ তরুণী হলেন মিস আয়ারল্যান্ড

বিনোদন ডেস্ক:

মিস আয়ারল্যান্ড হলেন কৃষ্ণাঙ্গ তরুণী
‘মিস আয়ারল্যান্ড-২০২১’—এর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণী পামেলা উবা। আয়ারল্যান্ডে ১৯৭৪ সাল থেকে হয়ে আসা এ সুন্দরী প্রতিযোগিতায় এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ তরুণী জয়ী হলেন।

মুকুট জয়ের পর ক্ষোভ আটকাতে না পেরে পামেলা বলেন, কোনও কৃষ্ণাঙ্গ তরুণীর এটা জিততে এত বছর লেগে যাওয়ার বিষয়টি বড়ই অদ্ভূত।

পামেলা বলেন, ‘এক্ষেত্রে আমিই প্রথম বলে অনুভূতি দারুণ। কখনই ভাবিনি যে আজকের এই অবস্থানে আসতে পারব।’

পামেলা ৭ বছর বয়সে মা ও তিন ভাইবোনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমান। প্রথমে দেশটিতে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে তাদের। এরপর কাউন্টি মায়োতে গিয়ে থিতু হয় পামেলার পরিবার। ওই সময় সরকারের দেয়া ভাতার টাকায় ছেলে-মেয়েদের নিয়ে কষ্ট করে সংসার চালাতেন তার মা।

অতীত জীবনের কথা স্মরণ করে পামেলা বলেন, ‘আশ্রয়কেন্দ্রের জীবনে আমরা সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম। আমাদের কাজ করার অনুমতি ছিল না। ওই সময়টা আমার মায়ের জন্য কঠিন ছিল। তখন বন্ধুদের বাসায় আসাটাকেও অপছন্দ করতাম আমি। কারণ কষ্টের জীবন তাদের দেখাতে ইচ্ছা করত না।’

পামেলা বর্তমানে আয়ারল্যান্ডের বন্দরনগর গালওয়ের একটি হাসপাতালে কর্মরত। আয়ারল্যান্ডের রেডিও নিউজবিটকে তিনি বলেন, করোনাভাইরা (কোভিড-১৯) মহামারি শুরুর পর থেকে আমি একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় বিষয়।’

পামেলা জানান, তার মডেলিংয়ে কোনও অতীত অভিজ্ঞতা নেই। তবে মিস গালওয়ে-২০২০ এ অংশ নিয়েছেন। তখন থেকে তিনি বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। এখন তিনি ২০২২ সালে ক্যারিবিয়ান অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানেও ভালো করবেন বলে আশা এই কৃষ্ণাঙ্গ সুন্দরীর। বিবিসি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION