সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে, শীর্ষে ফিরল রিয়াল

খেলাধুলা ডেস্ক:

অ্যাসেনসিওর হ্যাটট্রিক, রিয়ালে বিধ্বস্ত মায়োর্কা
সাবেক ক্লাব মায়োর্কার বিপক্ষে গোল উৎসবে মাতেন মার্কো অ্যাসেনসিও। গেটি ইমেজ
মার্কো অ্যাসেনসিওর হ্যাটট্রিক এবং করিম বেনজেমার ২০০ গোলের মাইলফলকের ম্যাচে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরল রিয়াল মাদ্রিদ।

গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ১৮টি, যার ১২টি লক্ষ্যে। মায়োর্কার ১৭ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

রিয়াল শুরু থেকেই ছিল দুর্দান্ত। যদিও তৃতীয় মিনিটে তারা প্রতিপক্ষ রক্ষণের ভুলে প্রথম গোলটা পেয়েছে। সতীর্থের ব্যাকপাস ধরতে না পেরে হোসে গায়া বল দিয়ে বসেন বেনজেমাকে। সুযোগসন্ধানী রিয়াল স্ট্রাইকার অনায়াসেই করে বসেন গোল।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও। রদ্রিগোর শট কোনোমতে পা দিয়ে গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল সহজেই জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয় গোলটির পর রিয়াল ঝিমিয়ে পড়ার সুযোগে পরের মিনিটেই ব্যবধান কমিয়ে ফেলে মায়োর্কা। দ্রুত গতিতে এগিয়ে বল জালে পাঠান লি ক্যাং-লি।

২৯ মিনিটে মাঝমাঠ থেকে এদের মিলিতাওয়ের পাশে বল নেন বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড বল বাড়ান অ্যাসেনসিওকে। আর তাতেই অ্যাসেনসিও লক্ষ্যভেদ করে বসেন।

বিরতির পর ৫৫ মিনিটে আবারও বেনজেমার পাসে বল পেয়ে অ্যাসেনসিও গোল করে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করেন। এর ফলে চার বছর পর রিয়ালের হয়ে নতুন কেউ হ্যাটট্রিকের খাতায় নাম লেখান। এর আগে ২০১৭ সালে আলভারো মোরাতা রিয়ালের জার্সিতে নতুন কোনো ফরোয়ার্ড হিসেবে হ্যাটট্রিক পেয়েছিলেল।

৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ডাভিড আলাবার বাড়ানো বল বেনজেমার পিঠে লেগেও কাছাকাছিই পড়লেও মায়োর্কার দুই খেলোয়াড় বলের দখল নিতে পারেননি। উল্টো বেনজেমার শট তাদের একজনের পায়ে লেগে একটু দিক পাল্টে জালে জড়ালে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০তম গোলের মাইলফলক গড়েন। চলতি লা লিগায় এটি তার অষ্টম গোল।

মিনিট ছয়েক পর ভিনিসিয়াসের পাস থেকে ইসকো সহজ এক গোল করলে ৬-১ ব্যবধানের বড় জয় নিয়ে রিয়াল মাঠ ছাড়ে।

৬ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বার্সেলোনা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION