মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৌদি আরবস্থ পেকুয়া প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি অনুমোদন

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
সৌদি আরবস্থ কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের শাখা কমিটি গঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সৌদি আরবস্থ উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক মোহাম্মদ জাহেদুল ইসলাম ও সদস্য সচিব শাহাদাত হোছেন আরিয়ান বিগত ১ বছরের জন্য ৮৮ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে পেকুয়া উপজেলার সদর ইউপির ভোলাইয়্যাঘোনা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী এম শোয়েব মাহামুদকে সভাপতি ও একই ইউপির মিয়াপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আজিজ হোছেনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
সৌদি শাখার নব কমিটির সভাপতি কে এম শোয়েব মাহামুদ বলেন, ৮৮ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে সৌদি আরবস্থ পেকুয়ার প্রবাসীদের অধিকার আদায়ে দায়িত্ব পালন করে যাবে।
সাধারণ সম্পাদক আজিজ হোছেন বলেন, কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক ও সদস্য সচিবের কাছে আমরা কৃতজ্ঞ। সংগঠনের গতি বাড়াতে এই কমিটি অনেক গুরুত্ব বহন করবে। আমরা চেষ্টা করবো সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে প্রবাসী ভাইয়ের সমস্যা সামাধান সহ যেন দেশের অসহায় মানুষদের পাশে থাকতে পারি।
কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক জাহেদুল ইসলাম বলেন, এক ঝাক তরুণ প্রবাসী   ভাইদের নিয়ে আমরা পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করি।
দেশের ক্লান্তিলগ্নে করোনার কঠিন সময়ে আমরা পেকুয়া উপজেলার অসহায় অসুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা দিয়েছি। আমরা আগামীতে সৌদি আরব সহ সকল প্রবাসীদের নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভুমিকা রাখবো।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION