সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পরীমনির জব্দ মালামাল ফেরত দিতে সুপারিশ

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, আইফোন, ল্যাপটপ, প্রসাধনী সহ জব্দ করা ১৬টি প্রয়োজনীয় জিনিসপত্র তাকে ফেরত দেয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল রোববার (২৬ সেপ্টেম্বর) সুপারিশ সহ এ প্রতিবেদন আদালতে দাখিল করেন।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, পরীমণিকে জব্দকৃত আলামত ফেরত দেয়া হলে মামলার তদন্তে কোনও বিঘ্ন ঘটবে না।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জাগরণকে জানান, এ প্রতিবেদনের বিষয়ে আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।

পরীমণি তার আইনজীবীর মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর তার ব্যবহৃত এসব জিনিসপত্র যে কোনও শর্তে ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে এ অভিনেত্রীকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। অভিযানের সময় তার গাড়ি সহ বাসার বিভিন্ন আসবাব জব্দ করা হয়। গত ৩১ আগস্ট আদালত থেকে জামিন পান তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION