সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশকে ডার্ক হর্স মানছেন উইজডেন

খেলাধুলা ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশকে ডার্ক হর্স মানছে উইজডেন। সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে এমনটাই দাবি করেছে জনপ্রিয় এই সংবাদমাধ্যমটি। বাংলাদেশকে ডার্ক হর্স বলার পেছনে চারটি কারণও উল্লেখ করেছে তারা।

এখনও টি-টোয়েন্টির বড় দল হয়ে উঠতে না পারলেও সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠেও উজ্জ্বল ছিল বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

যদিও স্লো এবং টার্নি উইকেট বানিয়ে সিরিজ জেতায় অনেকেই বাংলাদেশের সমালোচনা করেছিলেন। তবে বাংলাদেশকে ডার্ক হর্স বলার পেছনে সাম্প্রতিক ফর্মকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে উইজডেন ইন্ডিয়া। সর্বশেষ ১৩ টি-টোয়েন্টির ৯টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এমন ফর্ম টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করে সংবাদমাধ্যমটি।

দ্বিতীয় কারণ দেখাতে গিয়ে বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডারদের টেনেছে তারা। মাঝের সময়টাতে স্পিন বোলিংয়ে কার্যকরী ভূমিকা রাখছেন সাকিব আল হাসান-শেখ মেহেদি হাসানের মতো অলরাউন্ডার। যারা কিনা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণভাবে অবদান রাখছেন।

সাকিব-মেহেদি ছাড়াও স্পিন বিভাগে রয়েছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুবরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে নাসুমকে নিয়ে। সর্বশেষ ১৪ ম্যাচে ৬.২২ ইকনোমি রেটে নিয়েছেন ১৮ উইকেট। যে কারণে এটিকেও শক্তির জায়গা হিসেবে দেখছে তাঁরা।

তৃতীয় কারণ হিসেবে মুস্তাফিজুর রহমানের ফেরাকে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ইনজুরি কাটিয়ে ফেরার পর নিজের ছন্দ ফিরে পেতে খানিকটা বেগ পেতে হলেও বর্তমানে রয়েছেন দারুণ ফর্মে। মুস্তাফিজের স্লোয়ার-কাটারে ভ্যাবাচ্যাকা খাচ্ছেন ব্যাটসম্যানরা।

চলতি বছর ডেথ ওভারে ৭.৫২ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ৯ ম্যাচে তাঁর শিকার ১৫ উইকেট। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে বাঁহাতি এই পেসার কতটা ধারালো হতে পারেন সেটাও মনে করিয়ে দিয়েছে তাঁরা।

সেটার প্রমাণ অবশ্য মু্স্তাফিজ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) দিয়ে যাচ্ছেন। চতুর্থ ও সর্বশেষ কারণে হিসেবে মাহমুদউল্লাহর অধিনায়কত্বকে টেনেছেন। যেখানে তাঁরা উল্লেখ করেছে যে চাপের মুখে দারুণভাবে নেতৃত্ব দিতে পারেন মাহমুদউল্লাহ। এ ছাড়া ক্রিকেটারদের উজ্জীবিত রাখতেও বেশ পারদর্শী তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION