মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নজিরবিহীন জ্বালানী সংকটে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েকদিন ধরে নজিরবিহীন জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ‌্য। এতে চরম দুর্ভোগে পড়েছেন দেশটির বাসিন্দারা।

আন্তর্জাতিক গণমাধ‌্যমে বলা হয়েছে, শুধু ট্রাক ড্রাইভারের ঘাটতির কারণে গত কয়েকদিন ধরে ব্রিটেন যে ধরনের সংকটের মুখে পড়েছে তা নজিরবিহীন। বড় বড় শহরের বেশিরভাগ পেট্রোল স্টেশন বন্ধ। কতদিনের মধ‌্যে সেগুলোতে তেল সরবরাহ করা হবে তা কেউ বলতে পারছে না।

ব্রিটেন সরকার জ্বালানির এ সংকট মোকাবিলায় সরবরাহ চেইন স্বাভাবিক করতে সেনাবাহিনীকে কাজে লাগানোর কথা ভাবছে। বিবিসি জানায়, দেড়শটি ট্যাঙ্কারের মাধ্যমে তেলের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করবে সামরিক বাহিনী।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে পণ্য বহনকারী ভারী ট্রাকচালকের অভাব চলছে অনেকদিন ধরেই। ব্রেক্সিটের কারণে ইউরোপের অনেক চালক এখান থেকে চলে গেছেন। এরপর মহামারি করোনার কারণে এই সংকট আরও তীব্র হয়। বলা হচ্ছে, এই মূহুর্তে ব্রিটেনে প্রায় এক লাখ ট্রাকচালকের ঘাটতি আছে। আর এই ঘাটতির কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে।

গত কয়েকদিন থেকে তেলের পাম্পগুলোতে গাড়ির লম্বা সারি দেখা গেছে। তেল নিতে আসা লোকজন জানান, বেশ কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। তাও ঠিকভাবে পাওয়া যাচ্ছে না।

এদিকে, ব্রিটেন সরকারের দাবি, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। যথেষ্ট তেল মওজুদ আছে। তবে জ্বালানি তেলের সরবরাহ সময়মতো পেট্রোল স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তাছাড়া, প্রয়োজন ছাড়াই লোকজন অতিরিক্ত জ্বালানি কিনছে বলে এ সংকট দেখা দিয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION