শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুহিব্বুল্লাহ হত্যাকান্ড: আরও তিন রোহিঙ্গার তিনদিনের রিমান্ড মন্জুর

বিশেষ প্রতিবেদক:
রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আরো ৩ জন রোহিঙ্গাকে ৩দিন করে রিমান্ড মন্জুর করেছে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৬ অক্টোবর ) দুপুর সাড়ে ১১টারদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড প্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নং ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫নং ক্যাম্পের রজক আলীর ছেলে মো: ইলিয়াছ (২৮)।

এর আগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কার্তিক চন্দ্র গ্রেফতার তিনজন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।  এনিয়ে পৃথকভাবে একই মামলার মোট ৫ জনকে তিন করে রিমান্ড মন্জুর করেছেন আদালত।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা এই ৩জন রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত গ্রেফতার কৃতদের জেল হাজতে প্রেরণ করেন।

ইতিপূর্বে গ্রেফতার আরো দুই রোহিঙ্গা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম এবং শওকত উল্লাহ নামে আরো দুই রোহিঙ্গাকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। মুহিব্বুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত এপিবিএন সদস্যরা ৫জন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানিয়েছেন মুহিব্বুল্লাহ হত্যাকান্ডে সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছেন তারা। তিনি জানান পুরো ক্যাম্পকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে। প্রতি রাতেই পুলিশ এবং এপিবিএন টিম ক্যাম্পে ব্লক রেইড দিচ্ছে। সাধারণ রোহিঙ্গারা যাতে ভয়ভীতিতে না পড়ে সেদিকটাও দেখছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION