মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাহারাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক:

বাহারাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশিরা বাহারাইনে যেতে পারবেন।
শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. আব্দুল মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহারাইনে যাওয়া যাবে।

তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহারাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাহারাইন সরকার বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সে কারণে কয়েক হাজার বাহারাইন প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছিলেন। এখন তাদের বাহারাইন প্রবেশের দুয়ার খুলল।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION