মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ তবুও লকডাউন ঘোষণা করেনি ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫০৬ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৬২১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION