শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুহিবুল্লাহ হত্যা মামলা: গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইলিয়াছের ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি

বিশেষ প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১২টারূিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

মো:হাসানুজ্জামান আরও জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এই পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩দিন করে রিমান্ড মন্জুর করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তিনদিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াছকে আদালতে আনা হয়। পরে সে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গত রোববার (০৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা মো. ইলিয়াস (৩৫) আটক করে এপিবিএন। এছাড়াও শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিমকে (৩৩) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করে। শনিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করে ১৪ এপিবিএন। ওই দিন বিকেলে উখিয়া থানা পুলিশ শওকত উল্লাহ (২৩) নামে আরেকজনকে কুতুপালং ক্যাম্প থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিব উল্লাহ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION