রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোরিয়ান বুলগগি তৈরী করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

কোরিয়ার জনপ্রিয় খাবার ‘বুলগগি’। বুলগগি কোরিয়ান শব্দ। বুল শব্দের অর্থ গ্রিল করা বা ভাজা। আর গগি মানে মাংস। বাসায় অতিথি এলে কোরিয়ানদের পাতে বুলগগি থাকবেই৷ কারণ এটার রেসিপি বেশ সহজ হলেও খেতে সুস্বাদু।

কোরিয়ান বুলগগি বানাতে যা যা লাগবে

দেড় থেকে দুই পাউন্ড হাড়ছাড়া গরুর মাংস
২-৩ টেবিল চামচ সয়াসস
বড় করে কাটা দুই-তিনটি পেঁয়াজ
৩-৪টা রসুনের কোয়া
১ চা চামচ ভিনেগার
আধা চা চামচ আদাবাটা
আধা চা চামচ বা পরিমাণমতো গোলমরিচ গুঁড়া
১ চা চামচ কর্নফ্লাওয়ার
১-২ চা চামচ মরিচ গুঁড়া
১-২ চা চামচ চিনি
তিল ভাজা
স্বাদমতো মধু

প্রস্তুত প্রণালী

প্রথমে মাংসের টুকরোগুলো পাতলা করে কেটে নিন। এরপর পেঁয়াজ আর রসুন বড় বড় করে কেটে একটি বাটিতে ঢালুন।
মধু আর তিল বাদে সবগুলো উপকরণ একসঙ্গে ম্যারিনেট করে একটি বাটিতে রেখে ঢাকনা দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ভালো হয় যদি পুরো রাত ফ্রিজে রাখা হয়।
এবার একটি নন-স্টিকি ফ্রাইপ্যানে অল্প তেল গরম করুন। তেল গরম হলে ম্যারিনেটেড মাংসটা প্যানে দিন। আস্তে আস্তে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না পানি বের হয়ে শুকিয়ে আসে। মাংস শুকিয়ে মচমচে বাদামি হয়ে যাওয়ার পর এর ওপর তিল ও মধু ছড়িয়ে দিন। ব্যস, হয়ে গেল কোরিয়ান বুলগগি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION