সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ জাফরকে (৪০) আটক করেছেন এপিবিএনের সদস্যরা। বুধবার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ঘটনাটি ঘটেছে।

নিহত মোবারাজান (৩৫) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে জাফর ও মোবারাজান দম্পতির ঝগড়া হয়েছিল। দুই জনে ঘুমিয়ে পড়লে ভোরে জাফর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যান। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জাফরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION