শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভোট ডাকাতি করার হুমকি দিয়ে আতংক সৃষ্টির প্রতিবাদে দাবিতে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি করার হুমকি দিয়ে আতংক সৃষ্টির প্রতিবাদে ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন চৌফলদন্ডীর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুচ্ছবিহ’র কর্মী- সমর্থকরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বলা হয়, আসন্ন ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চৌফলদন্ডিতে ভোট ডাকাতি , কারচুপির আশংকা রয়েছে। নৌকার প্রার্থী ও আনারস প্রতীকের পক্ষ থেকে ভোটারদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা জরুরি। অন্যথায় সাধারণ জনগন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION