সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পাকিস্তানের হাতে বিশ্বকাপ দেখতে চান ইমরান

খেলাধুলা ডেস্ক:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। সুপার টুয়েলভ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের ঝোড়ো ফিফটিতে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে তারা।

টানা পাঁচ জয়ে এবারের বিশ্বকাপে এশিয়ার একমাত্র দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে বাবর-মালিকরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার-আপ অস্ট্রেলিয়ার।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও দুই বড় বাধা পেরোতে হবে পাকিস্তানকে। তবে এখনই বাবরদের হাতে শিরোপা দেখছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

স্কটিশদের বিপক্ষে হারানোর পর ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ভেরিফায়েড পেজ `প্রাইম মিনিস্টার্স অফিস, পাকিস্তান’ থেকে তিনি বাবরদের একটি দলীয় ছবি পোস্ট করে লিখেছেন, ‘পুরো দেশ পাকিস্তান দল নিয়ে গর্বিত। একমাত্র দল যারা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো অপরাজিত। সেমিফাইনালের জন্য বাবর আজমদের শুভকামনা। ইনশালাল্লাহ এটা (শিরোপা) দেশে আসছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION