মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিয়ে করেছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক:

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাত্র পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিক।লন্ডনের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন তারা।মঙ্গলবার নিজের বিয়ের খবর টুইটারে জানান নোবেলজয়ী মামালা।

বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। আসার এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’

মালালা লিখেছেন, ‘বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’

বিয়ের সাজপোশাকে বাহুল্য ছিল না মালালার। পিচ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ছিল ওড়না। স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে মালালা লিখেছেন, ‘আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উত্তেজিত।’

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য ২০১২ সালে তালিবান তাকে গুলি করে হত্যাচেষ্টা চালায়।শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন মালালা। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION