রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত  

আমিনুল হক, মহেশখালী:
আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশিকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বোর্ডের কাছে জোর দাবী জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিষয়ে এক মতবিনিময় সভা আজ ১৪ নভেম্বর সন্ধ্যায় বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসভায় সভাপতিত্ব করেন বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহ-সভাপতি ফরিদুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি -সম্পাদক। এসময় আরো উপস্থিত ছিলেন,  বড়মহেশখালী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ। এ সভায় আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত আলোচনায় সকলের সর্বসম্মতিক্রমে  সিদ্ধান্ত হয়েছে যে, আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি দলীয় একক প্রার্থী। উক্ত আলোচনা সভা থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলীয় মনোনয়ন বোর্ডের কাছে জোর দাবী জানানো হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION