মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৯৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার পূর্ণ মেডিক্যাল চেক-আপ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (মাহাথির) পূর্ন মেডিক্যাল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবেন।’ তবে এই বিবৃতিতে তাকে ভর্তির কারণ জানানো হয়নি। তার মুখপাত্রও কোনও মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিন মাহাথির মোহাম্মদকে হাসপাতালে থাকতে হবে।

মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হার্টের সমস্যার ইতিহাস রয়েছে। আগেও তার হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে।

২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়।তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ চরিত্র মাহাথির মোহাম্মদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION