সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে আরও ৫৫২ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচর

বিশেষ প্রতিবেদক:

উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে আরও ৫৫২ জন রোহিঙ্গা।শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ও বিকেলে দুই দফায় মোট ১৩টি বাসে করে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গারা রওয়ানা দেন।

আগামী শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের নৌবাহিনীর জেটিঘাট থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে এসব রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়ার কথা রয়েছে।এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে এসব রোহিঙ্গাদের ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে এনে রাখা হয়।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু দ্দৌজা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ধাপে ৮টি বাসে করে ৩৮৯ জন ও বিকেলে আরও ৫টি বাসে ১৬৩ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া থেকে রওয়ানা দিয়েছেন।

তিনি বলেন, এসব রোহিঙ্গাদের শুক্রবার চট্টগ্রামের নৌবাহিনীর জেটিঘাটে রাখা হবে, সেখান থেকে আগামী শনিবার নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা ভাসানচর যেতে আগ্রহী শুধুমাত্র তাদের পাঠানো হচ্ছে।

এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION