সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অনুর্ধ্ব -১৪ বিভাগীয় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলা দল

আমিনুল হক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)”র তত্বাবধানে বয়স ভিত্তিক ক্রিকেট  অনুর্ধ্ব -১৪ বিভাগীয় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২০২২ এ অংশ নিতে কক্সবাজার জেলা অনুর্ধ্ব-১৪  ক্রিকেট দল ২৮ ডিসেম্বর  বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। অনুর্ধ্ব -১৪ জেলা ক্রিকেট দল কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পূর্ব মূহুর্তে কক্সবাজার  জেলা প্রশাসক ভবনে খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রিকেট পরিষদের আহ্বায়ক মোঃ জাহিদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, অনুর্ধ্ব- ১৪ কক্সবাজার  জেলা ক্রিকেট দলের কোচ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম. আশরাফুল আজিজ সুজন, দলের টিম ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন। এ ক্রিকেট দলে ১৫ জন  ক্রিকেটার স্থান পেয়েছে । কক্সবাজার জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের প্রথম খেলা নোয়াখালী  জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের বিপক্ষে  আগামীকাল ২৯ ডিসেম্বর। দ্বিতীয় খেলা ৩০ ডিসেম্বর  বান্দরবান জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের বিপক্ষে। চট্টগ্রামের বিকেএসপি সংলগ্ন সাগরিকা ওমেন কমপ্লেক্স মাঠে খেলা গুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুর্ধ্ব-১৪ কক্সবাজার ক্রিকেট দলের প্রতি শুভ কামনা রইল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION