সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে আগ্নিকান্ড কোভিড হাসপাতাল ভস্মীভূত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে আইওএম পরিচালিত একশত শয্যার কোভিড হাসপাতাল সহ অন্তত ২০টি রোহিঙ্গার ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে।
রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন রোগী ৪ জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কেউই আহত হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে করোনা হাসপাতাল পুড়েছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া ফায়ার সার্ভিস পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। ক্ষয়ক্ষতির পুর্নাঙ্গ বিবরণ জানাননি তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION