সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

এরপর বহর নিয়ে প্রতিনিধি দলটি কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করে।নিশ্ছিদ্র নিরাপত্তায় বেলা সাড়ে ১০টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বহরটি উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

সেখানে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষ রোপণসহ নানা কার্যক্রম উদ্বোধন করছেন।

তিনি ক্যাম্প-১৭তে রোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে সীমিত মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ ঢাকার তুর্কি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন শেষে দুপুরে ঢাকা ফিরে যাবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION