রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ইসলামী ঐক্য পরিষদের তাফসির মাহফিল কাল

এম এ সাত্তার:

বৃহত্তর ছনখোলার দ্বীনি ও সেবামূলক সংগঠন ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ঘাটঘর বাজার ময়দান মাঠে দিনব্যাপী ১ম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আগামিকাল ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মাহফিল পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, প্রধান বক্তা হিসেবে বিশেষ ইসলামী ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু ত্বাহা মুহাম্মদ আদনান উপস্থিত থাকার কথা রয়েছে।

তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা মুফতি শফি উদ্দিন মিনহাজ চট্টগ্রাম, মাওলানা আব্দুর রহমান বশরী, খতিব, বিজিবি ক্যাম্প জামে মসজিদ কক্সবাজার। মাওলানা আজিজুল হক, খতিব, পশ্চিম পাড়া জামে মসজিদ কক্সবাজার, মাওলানা আবু বক্কর সিদ্দিক, পরিচালক মাদ্রাসা রিয়াজুস সালেহীন ছনখোলা ঘোনাপাড়া, মাওলানা দেলোয়ার হোসাইন, খতিব কুতুবজুরী জামে মসজিদ খুরুশকুল, মাওলানা মোয়াজ্জেম হোসাইন,খতিব মাস্টার পাড়া জামে মসজিদ রামু, সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠিকাদার মোঃ আব্দুল্লাহ (বিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোর্শেদের আলম কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান খুরুশকুল ইউনিয়ন পরিষদ, জনাব অহিদুল আলাম, সদস্য ১নং ওয়ার্ড পিএমখালি ইউনিয়ন পরিষদ, জানাব রমজান আলী, সদস্য ২ নং ওয়ার্ড পিএমখালী ইউনিয়ন পরিষদ।

সভাপতিত্ব করবেন ছনখোলা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার অচিউর রহমান। পরিচালনা কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহবান করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION