মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

রোহিঙ্গা প্রত্যাবাসন: চীন,মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক আজ

ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৯ জানুয়ারি)।মঙ্গলবার বিকেলে লালমাটিয়া হাউজিং সোসাইট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যখনই কথা হয়, মিয়ানমার খালি শোনে, কিন্তু জবাব দেয় না। বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার আঙুলের ছাপ নিবন্ধন সম্পন্ন করে সেই তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার যাচাই-বাছাই করেছে মাত্র ৪২ হাজার জনের।

তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে আগামী ১৯ জানুয়ারি ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সংকটের স্থায়ী সমাধান দ্রুততম সময়ে নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচিত হবে। আশা করি এ বৈঠক সফল হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বৈঠক সম্পর্কে জানান, এই বৈঠক গত ৯ অথবা ১০ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু পরে মিয়ানমার বৈঠক পিছিয়ে দেয়। সে সময় তারিখ পেছানোর কারণ হিসেবে তারা বলে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারে অবস্থান করছেন। এরপর মিয়ানমারই ১৯ জানুয়ারি বৈঠকের তারিখ নির্ধারণ করে এবং বৈঠকটি ঢাকায় হবে বলে জানায়। তিন দেশের এ বৈঠকটি হবে সচিব পর্যায়ে।

তিনি আরও বলেন, ‘২০২০ সালের ২০ জানুয়ারি সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। ওই বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছিল। মিয়ানমার তাদের ভাষায় একটা বুকলেট প্রকাশ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তী সময়ে কোভিড-১৯ এবং নির্বাচনের কারণে বৈঠকও আর হয়নি, প্রত্যাবাসনেরও অগ্রগতি হয়নি। তবে এবারের বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশা করছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION