রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

চট্টগ্রামে কমে আসছে করোনার সংক্রামণ

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

জানুয়ারিতে করোনার সংক্রমণ বাড়লেও ফেব্রুয়ারির শুরু থেকে তা কমতে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ২১৭ জন।সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ। এছাড়া গত জানুয়ারির শেষ ১০ দিনে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৭৬১ জন, সেখানে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ জনে। যা গত মাসের শেষ দশ দিনের চেয়ে ৫ হাজার ৯৩৩ জন কম।

এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা। সম্প্রতি সিভাসুর একদল গবেষণক এ তথ্য জানিয়েছেন। অমিক্রণের সংক্রমণ বাড়লেও এতে তেমন স্বাস্থ্যঝুঁকি নেই বলে দাবি করেন তারা।

চিকিৎসকরা বলছেন, হালকা জ্বর সর্দি কাশি হলেও অবহেলা করার সুযোগ নেই। নিজে সচেতন থাকার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা জরুরি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION