সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেন্টমার্টিনে পর্যটক কম, তাই ডিম দিতে কচ্ছপ বালুচরে

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

পর্যটকদের ভিড়, জেলেদের অবাধ শিকার আর দূষণ কচ্ছপদের ঠেলে দিয়েছিল দূরে। কিন্তু বর্তমানে পর্যটক কম থাকায় সেন্টমার্টিনের সৈকতে হঠাৎই দেখা মিলেছে কচ্ছপের। শনিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইটায় সেন্টমার্টিনের কোনা সৈকতে এসে একটি কচ্ছপ ১০৮টি ডিম দিয়ে সাগরে ফিরে যায়। এ দৃশ্য স্থানীয় একজন ভিডিওতে ধারণ করেন।

স্থানীয় সংবাদকর্মী মো. জয়নাল জানান, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের চাপসহ বিভিন্ন কারণে কচ্ছপ দেখার সুযোগ হয়নি অনেকদিন। কিন্তু হঠাৎ দ্বীপের কোনাপাড়া সৈকতের পাড়ে এসে দিনদুপুরে একে একে ১০৮টি ডিম দেয় একটি কচ্ছপ। পরিবেশকর্মীরা এসে ডিমগুলো তাদের হ্যাচরিতে নিয়ে যান।

এ বিষয়ে সেন্টমার্টিন পরিবেশ অধিদফতরের অফিস সহকারী আবদুল আজিজ জানান, কমপক্ষে চার বছর পর প্রবাল দ্বীপে এমন দৃশ্য দেখা গেছে। এটি খুবই ভালো দিন। মূলত দ্বীপে পর্যটকদের চাপসহ পরিবেশ বিপর্যয়ের কারণে কচ্ছপগুলো আসার সুযোগ পায়নি। ডিমগুলো পরিবেশ অধিদফতরের মেরিন পার্কে নিয়ে রাখা হয়েছে।

মৎস্য ও পরিবেশ অধিদফতরের তথ্যমতে, গত পাঁচ বছরে সেন্টমার্টিন দ্বীপসহ কক্সবাজারের প্রায় ১২৫ কিলোমিটার সৈকতে ডিম পাড়তে এসে মারা গেছে কমপক্ষে চার হাজার মা কচ্ছপ। ডিম খেয়ে ফেলেছে বেওয়ারিশ কুকুর। দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার।

জানতে চাইলে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন বলেন, ‘পর্যটকদের অবাধ যাতায়াত, সৈকতে লাইটিং, রাতে উচ্চমাত্রায় শব্দ ও কুকুরের উৎপাতে সেন্টমার্টিন সৈকত উপকূলে মা কচ্ছপ ডিম দিতে আসছে না। এখন কিছুটা পর্যটক কমেছে বলে একটি কচ্ছপ সৈকতে ডিম দিয়ে আবার সাগরে ফিরে গেছে। তা ছাড়া এখন ডিম ছাড়ার মৌসুম চলছে। ফলে দ্বীপে পর্যটকসহ নিষিদ্ধসহ সব নিষেধাজ্ঞা বাস্তবায়ন দরকার।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION