রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাদা চুল কালো করবেন আলুর রস?

লাইফস্টাইল:

বংশগত কারণেও চুলে পাক ধরে অনেকের। আবার পুষ্টির অভাবেও অনেক সময় কম বয়সেই পেকে যায় চুল।চুলের রং ফেরাতে অনেকেই নির্ভর করেন বাজারের কেনা ডাইয়ের ওপর।
তবে বিশেষজ্ঞরা বলেন, অল্প বয়সে রাসায়নিক হেয়ার ডাইয়ের ব্যবহারে চুলের ও মাথার তালুর চুলের স্বাস্থ্য খারাপ হয়। তাই প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করুন। আর এজন্য আমাদের দূরে যেতে হবে না। রান্নাঘরেই পেয়ে যাবো পাকা চুলের যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ।

রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যার সমাধান হবে। সেটি হলো আলু। অবাক হচ্ছেন? আলু রান্না করার সময় খোসা ফেলে না দিয়ে কাজে লাগান। আলুর খোসা দিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি করুন ডাই।

তৈরি করতে প্রয়োজন হবে আলুর খোসা এক কাপ। প্যান, শ্যাম্পুর বোতল, চুল ডাই করার ব্রাশ, ময়েশ্চারাইজিং শ্যাম্পু, কন্ডিশানার এবং তোয়ালে।

পদ্ধতি- প্যানে আলুর খোসা দিন। তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন।

এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।ভালো ফল পেতে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION