সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের চলমান যুদ্ধে দেশটির ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উসটেনকো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্টে দেওয়া ভাষণে ওলেগ উসটেনকো বলেন, ‘রুশ বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ১০০ বিলিয়ন ডলার মূল্যের অবকাঠামো, ভবন এবং অন্যান্য ভৌত সম্পদ ধ্বংস করেছে।’

যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলেও জানান জেলেনস্কির এই উপদেষ্টা।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। এ সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

বৃহস্পতিবার ইউক্রেন টেলিভিশনের সঙ্গে আলাপকালে ভিটালি ক্লিটসকো বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, কিয়েভের প্রতি দুই জন বাসিন্দার মধ্যে একজন শহর ছেড়েছেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION